আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় মামির সাথে ভাগিনার পরকিয়া আপত্তিকর অবস্থায় ধরা

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে মামির সাথে এক ভাগিনার দীর্ঘ দিনের পরকিয়ার প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে। গভীর রাতে মামির ঘরে ভাগিনা কে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে এই এলাহী কান্ডটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার মিঠাপুর ইউপির ফারুক হোসেন পটু গত দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। ফারুক বিদেশে যাওয়ার পর থেকে তার বাড়িতে বিভিন্ন সময় যাতায়াত করতেন তার এক ভাগিনা। মামার অনুপস্থিতির এই সুযোগে কে কাজে লাগিয়ে উপজেলার মিঠাপুর ইউপির উজালপুর এলাকার আমেরিকা পাড়ার সাত্তারের ছেলে সুমন (১৮)-সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরকিয়া সম্পর্কের একপর্যায়ে ২মে শুক্রবার দিবাগত রাতে প্রবাসী মামার বাড়িতে ঐ কিশোর যায়। এসময় এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের জানান। পরে শয়ন ঘর থেকে মামি-ভাগিনাসহ দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেন স্থানীয় এলাকাবাসী।পরকিয়া প্রেমিক সুমন ঐ প্রবাসীর স্ত্রীর সম্পর্কে ভাগিনা হয়। স্থানীয়রা ঘটনার বিষয়টি থানাপুলিশকে খবর দিলে শনিবারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তাদের কে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রস্তুতি চলছে।