আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

প্রতিভা প্রকাশ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভিন্ন ক্যাটগরীতে ৬ জন কৃতিমান লেখককে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ মে) দিনব্যাপী রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়। সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এ লেখক সম্মিলনে অংশগ্রহণ করেন।

পিআইবির সাবেক মহাপরিচালক ও বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম, লেখক ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিভা প্রকাশ-এর  প্রকাশক কবি মঈন মুরসালিন।

এছাড়াও লেখক সম্মিলনের বিভিন্ন পর্বে অতিথি ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি রেজাউদ্দিন স্টালিন, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, অনন্যা’র প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক ও সাংবাদিক সেলিম আউয়াল, কবি ও কথাসাহিত্যিক মাহবুবা চৌধুরী, এনআরবি ইসলামকি লাইফ ইন্স্যুরন্সে লি. এর সিইও মো. শাহ জামাল হাওলাদার প্রমুখ।

কানামাছি শিশুসাহিত্য পুরস্কার-২০২৫ পুরস্কারপ্রাপ্তরা ৬ জন কৃতিমান লেখকরা হলেন- আজীবন সম্মাননা শিশুসাহিত্যিক আহমেদ জসিম, ছড়া-কবিতায় মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল, গল্পে আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল, ফিচার/গদ্যে পলি রহমান। এছাড়াও সম্মিলনে ৫ জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন- কবিতায় সুমন সুবহান ও পারভীন শাহনাজ, গল্পে ফজলুল হক মিলন, উপন্যাসে কানিজ ফাতেমা ও শিশুসাহিত্যে রুবেল হাবিব।