আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জমিয়তে উলামায়ে ইসলাম রানীগঞ্জ ইউনিয়ন শাখার

জমিয়তে উলামায়ে ইসলাম রানীগঞ্জ ইউনিয়ন শাখার সাথে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তামিম আহমদ মতবিনিময় সভা সম্পন্ন

=================================

০৪ মে, রবিবার, বিকাল ৪ ঘটিকায় রানীগঞ্জ বাজারে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীগঞ্জ ইউনিয়নের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেজুরগাছের সম্ভাব্য প্রার্থী সৈয়দ তামিম আহমদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি  মাওলানা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা মোসদ্দির হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ ৩ ( জগন্নাথপুর – শান্তিগন্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম  আহমদ সাহেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সমাজ সেবা  সম্পাদক   মোঃরেজাউল হক (এলএলএম)। 

স্বাগত বক্তব্য রাখেন মাওলানা রশিদ আহমদ।

আরো বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জিয়া উদ্দিন,  ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অন্যতম নেতা আবু মোয়াযাহ মোঃ হাবীবুর রহমান,  যুব জমিয়ত রাণীগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম, ছাত্র জমিয়ত  রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজ মোঃ আবু তালহা, বর্তমান আহ্বায়ক মাওলানা রায়হান আহমদ, 

এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাতিন, মাওলানা মস্তফা আল হুসাইনি, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা মুফতি রেজাউল করিম,  মাওলানা সৈয়দ মারজান ফেদাউর, হাফিজ ফজলুর রহমান, মাওলানা ইবরাহিম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আহমদ ইয়াকুব, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মতিউর রহমান,  আব্দুল কাহার, মাওলানা মাহমুদ আহমদ, মৌলভী আব্দুল আলী, হা ইবরাহিম আহমদ নবীন, মারুফ আহমদ, মারজান আহমদ প্রমুখ।