আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার পৌরসভার এলপিপি প্রণয়ন কল্পে অংশীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) মৌলভীবাজার পৌরসভার লোকাল পিপারেডনেন্স প্লান (এলপিপি) প্রণয়ন কল্পে অংশীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী মৌলভীবাজার পৌরসভায় বসবাসকারী ৯টি ওয়ার্ডের ২৭ জন নাগরিকের সাথে এ পরামর্শ সভায় প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) উপ-পরিচালক বুলবুল আহমেদ।

কর্মশালায় রূপ নেয়া দিনব্যাপি এই পরামর্শ সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধিনে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) সিলেট ডিভিশনে দায়িত্বরত জান্নাতুল ফেরদৌস খান, ইতি এবং মুহিবুল্লাহ উপস্থিত অংশীজনদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আনোয়ার সাদাৎ হোসেন ভূঁঞা, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আব্দুল মুমিন সহ মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং পৌরবাসী বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন গ্রুপে ওয়ার্ডভিত্তিক পৌর এলাকার ঝুঁকি নিরূপণ, আপদ, প্রভাব, বেশি বিপদের আশংকায় থাকা চিহ্নিত নাগরিক, উত্তরণের সম্ভাবনা, গুরুত্বপূর্ণ খাত, গুরুত্ব বিবেচনা, বাস্তবায়নের সম্ভাব্যতা ও বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে আলোচনা এবং উত্তরণের প্রতিকার নিয়ে ব্যাপক আলোচনা করে অংশীজনরা নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা তোলে ধরেন।