আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া শেরপুরে বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামীসহ গ্রেফতার ৩

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ও নাশকাতা মামলায় এজাহার নামীয় এক আসামীসহ তিন আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করেছে। শনিবার (১০ মে) রাত ১টার দিকে শেরপুর শহরতলীর দুবলাগাড়ী এলাকা নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার দুবলাগাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এজাহার নামীয় আসামী মো. শামসুল হক (৫৩), তার ছেলে মো. শাহীন হোসেন (২৪) ও একই এলাকার মো. আবুল কালামের ছেলে মো. নাহিদ ইসলাম (২৫)। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান,  গ্রেফতারকৃতদের মাঝে মো. সামসুল হক গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামী। বাকিরা ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামী। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।