আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

খেলাফত মজলিস দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক অধিবেশন সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক মজলিসে শুরার সাধারণ অধিবেশন ২০২৫-২৬ সেশনের জন্য মখন মিয়াকে সভাপতি ও ফখরুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ মে) বাদ মাগরিব স্থানীয় ভটেরগাঁও ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত শুরা সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য ইউনিয়ন শাখা পূণর্গঠন করা হয়।

অধিবেশনে মখন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট-০৩ সংসদীয় আসনের মাটি ও মানুষের আপনজন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

ফখরুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, অর্থ সম্পাদক বেলাল আহমদ, ইসলামি যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি সুহেল আহমদ ও বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবেক দায়িত্বশীল ইসমাইল খাঁন। এসময় খেলাফত মজলিস কামালবাজার ইউনিয়ন শাখার শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।