আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের কমলগঞ্জে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির

মৌলভীবাজারের কমলগঞ্জে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত (অগ্রসর) কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরের আয়োজন করে কমলগঞ্জ উপজেলা শাখা। শনিবার(১০ মে) কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হলরুমে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু  হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষা-শিবিরে দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার শুরা সদস্য ও পৌরসভার আমির হাফেজ মাও তাজুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আমির আলী  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর , কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাও সোলায়মান হোসেন, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ মনসুর মিয়া কমলগঞ্জ পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হাই, কমলগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুর রহমান প্রমুখ।