আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে জনতা ব্যাংক


উদ্যোগে বিদ্যুৎ বিল কালেকশন বুথ উদ্বোধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বিদ্যুৎ বিল সংগ্রহের জন্য একটি কালেকশন বুথ চালু করা হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে এই বুথের উদ্বোধন করেন সমিতির মহাব্যবস্থাপক এ.বি.এম মিজানুর রহমান।

জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক তাহমিনা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) লতেশ চন্দ্র রায়, জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা এবং একাত্তর টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিলাদ।

এছাড়াও জনতা ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল ও এরিয়া অফিসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্ততারা জানান, এই প্রথম মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে সরকারী কোন ব্যাংকের বিল কালেকশনের জন্য বুথ স্থাপন করা হয়েছে।

ছবি ক্যাপশন: শ্রীমঙ্গল: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে ফিতা কেটে বুথ উদ্বোধন করছেন অতিথিগণ