আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে অনুর্ধ্ব ১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০০২৪-২৫ এর আওতায় ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৪ বছরের অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার এম, সাইফুর রহমান স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার এ,বি,এম ছাইফুদ্দিন মো: ইয়াহইয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় শুরু হওয়া এ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করছেন জেলা অ্যাথলেটিক্স প্রশিক্ষক ফজলুল হক মনা।