আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

খেলাফত মজলিস দক্ষিণ সুরমার লালাবাজার ইউপি শাখা পনর্গঠনঃ সভাপতি আতিকুর সেক্রেটারি খালেদ

সালেহ আহমদ (স’লিপক):

খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন শাখা মুফতি আতিকুর রহমানকে সভাপতি ও খালেদ আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে পনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বাদ এশা স্থানীয় নাজিরবাজারে খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মাওলানা আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী।

ইউনিয়ন শাখার সেক্রেটারি খালেদ আহমদের পরিচালনায় শুরা অধিবেশনে অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান আব্দাল, ছাত্র মজলিস নেতা মুহাম্মদ নুরুল আমীন, আনহুর আহমদ প্রমুখ।

অধিবেশনে উপস্থিত শুরা সদস্যদের ভোটে ২০২৫/২৬ সেশনের জন্য লালাবাজার ইউপি শাখা পূণর্গঠন করা হয়। এসময় ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূনগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা মকসুদ হাসান, সহ-সভাপতি শামীম আহমদ, শায়খ আহমেদ মর্তুজা, হাঃ মাওলানা হাফিজুর রহমান, শামসুল আলম সাদেক, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক লিটন, হাফিজ জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল জলিল, বায়তুল মাল সম্পাদক জামাল আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক রাসেল আহমদ, মুহাম্মদ নুরুল আমীন, প্রচার সম্পাদক তারেক আহমদ, সহ-প্রচার সম্পাদক আব্দুস ছামাদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাসান, সদস্য মাওলানা ইমরান আহমদ, আব্দুল মুতলিব, আব্দুস সালাম, ফরহাদ আহমদ, শাকিল আহমদ, নুরুল ইসলাম শানুর, আব্দুস সামাদ।