আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

লাইসিয়াম ক্লাবের যাত্রা শুরু : সভাপতি-আব্দুর রব, সাধারণ সম্পাদক- রাজিব সূত্রধর


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রাষ্ট্রবিজ্ঞানের  প্রথম ক্লাব “লাইসিয়াম”। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রব-এর সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অম্লান কান্তি ধর ও পূর্ণিমা দাশ-এর যৌত্র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনসুর আলমগীর।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর শফিউর রহমান, প্রফেসর রফি উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোবারক খাঁন, আবু তাহের, শ্রী চয়ন চক্রবর্তী,তাছলিমা আক্তার প্রমুখ। বক্তারা আশা ব্যক্ত করে বলেন- রাষ্ট্রবিজ্ঞানের এ ক্লাব (লাইসিয়াম) শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি, রাজনীতিসহ বিভিন্ন কর্মকান্ডের মধ্যে দিয়ে অন্যতম ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আলোর দিশারী হয়ে অন্যদের পথ দেখাবে।  লাইসিয়ামের সভাপতি- আব্দুর রব (বিভাগীয় প্রধান), সহ-সভাপতি রাইয়ান হোসেন, সাধারণ সম্পাদক- রাজিব সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক- ইয়াছিন সিকদার নয়ন, সাংগঠনিক সম্পাদক- মোঃ তোফাজ্জল হোসেন ইমন,সহ-সাংগঠনিক অম্লান কান্তি ধর, ফাহিম হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ মাহবুবা জান্নাত শরীফা, প্রচার,প্রকাশনা ও সেমিনার বিষয়ক সম্পাদক- সজীব বৈদ্য, সহ-প্রচার,প্রকাশনা সম্পাদক- মাহমুদুর রহমান, নাঈমা আক্তার, ক্রীড়া সম্পাদক- সাঞ্জব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক- তাহমিনা আক্তার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক- পূর্ণিমা দাশ চৌধুরী, মরিয়ম জান্নাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- জয়িতা দেবনাথ, সহ-সাহিত্য সম্পাদক- সংগীতা রাণী দেবনাথ, সাধারণ সদস্য – নুরুল ইসলাম, প্রান্তিয়া দেব প্রাপ্তি, অনয় দেবনাথ, নাঈম চৌধুরী রিয়াদ, রিয়া দেব, রাহিম চৌধুরী নির্বাচিত হন।