আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে কালার বাজারে সরকারি ভূমি দখল করে দোকান কোটা তৈরি


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২নং উত্তরভাগ ইউনিয়নের কালার বাজারে সরকারি “বেরিবাঁধের রাস্থা ও সৈয়দ মিয়াজান আলীর মালিকানা” ভূমি জবরদখল করে দোকান কোটা নির্মান করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি’র সদস্য মজনুর রহমান মজনু ও সদস্য সাব্বির হোসেন সাব্বির-এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ মিয়াজান আলী প্রতিকার চেয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে- গত ১৯ মে রাজনগর উপজেলাধীন ২নং উত্তরভাগ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মজনু মিয়া ও সদস্য সাব্বির হোসেন সাব্বির এর নেতৃত্বে একই ইউনিয়নের কালার বাজারস্ত পানি উন্নয়ন বোর্ডের ওয়াদ্দা বেরিবাঁধের পথে খালি ভুমি জবরদখল করে কয়েকটি দোকান কোটার কাজ শুরু করেন। এ বিষয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে জবরদখলকারী পক্ষদ্বয়কে বাঁধা সৃষ্টি করেন এবং কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর পুনরায় কাজ শুরু করেন। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সৈয়দ মিয়াজান আলী জানান- সরকারি “বেরিবাধের রাস্থা জবরদখল করার পাশাপাশি আমাদের মালিকানা ভূমি জবরদখল করে দোকান কৌটা নির্মাণ করা হচ্ছে। প্রশাসন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন না করলে এখানে খুন-খারাপি হতে পারে। স্থানীয় জনসাধারণের চলাচলের অসুবিধা হচ্ছে। অবৈধ দোকান কোটা অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে গত ২১ মে একখানা আবেদন করেছি, অধ্যাবধি পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া হয়নি।