আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার মাদক কারবারি গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি: এলপি গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারির নাম সাখাওয়াত হোসেন (৪৫)। তিনি পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের বাসিন্দা। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মহাসড়কের মুরাদপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী  “হক স্পেশাল” নামের বাসটি তল্লাশিকালে লকারে বিভিন্ন লাগেজের সঙ্গে রাখা এলপি গ্যাস সিলিন্ডারে তলায় কাটা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে সিলিন্ডার নামিয়ে তার ভেতরে চার কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় বাসের সুপারভাইজারের দেখানো মতে যাত্রী সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, গাঁজা পাচারের জন্য এই অভিনব কৌশল বেছে নেন। পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ জানান, সাখাওয়াত হোসেনের নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।