আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বালাগঞ্জে মসজিদ পুননির্মাণে প্রবাসী আব্দুল আজিজ মাসুক এর ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর বাজার সংলগ্ন হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ পুননির্মাণে প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা করেছেন।

শুক্রবার (২৩ মে) বিকালে মসজিদের পুননির্মাণ কাজ পরিদর্শনে এসে প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক এ ঘোষণা দেন।

এসময় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া, প্রকৌশলী আল মামুন আকন্দ, খুলনার দারুল আজিজ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াহিদুজ্জামান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবাসী সমাজকর্মী ও শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজর আজীবন দাতা সদস্য, বালাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য সহ বেশকিছু শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও উন্নয়নমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন আছেন।