আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বৃটেনের কার্ডিফ ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের কার্ডিফের জনপ্রিয় ক্রীড়া সংগঠন কার্ডিফ ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও ক্রেস্ট বিতরণী বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কেক কেটে ও মজাদার খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) স্থানীয় সময় দুপুর ১টায় সেলিব্রিটি ভ্যানুতে ক্লাবের ফাউন্ডার্স সেক্রেটারি ও ক্যাপ্টেন সাইফুল ইসলাম সিপু এবং ম্যানেজার জুবায়ের ইকবাল এর যৌথ পরিচালনায় পোগ্রামে প্রধান অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলার আলহাজ্ব আলী আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, সিনিয়র সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, জিল্লুল চৌধুরী, সৈয়দ কাহের, রাসেল রহমান, আতাউল চৌধুরী ব্রাইট, আহমেদ জাকু।

খেলাধূলা আমাদের শরীরচর্চা ও মানসিক বিকাশে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে উল্লেখ করে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না; গড়ে তোলে আত্মবিশ্বাস ও অনন্য সেতু বন্ধন। তারা ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের বিগতদিনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আগামী দিনের পথচলায় কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ক্লাবের ফাউন্ডার্স সেক্রেটারি ও ক্যাপ্টেন সাইফুল ইসলাম সিপু তাঁর স্বাগত বক্তব্যে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নতুন জার্সির তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, এই জার্সি আমাদের দলের ঐক্য ও সংকল্পের প্রতীক। আমরা আশা করি, এই জার্সি গায়ে খেলোয়াড়রা মাঠে আরও ভালো পারফর্ম করবে এবং ক্লাবের জন্য সম্মান বয়ে আনবে।

এ বছর ক্লাবের ক্রিকেট টুনামেন্টে বেষ্ট অলরাউন্ডার এ.কে সিফার, বেষ্ট বৌলার ওয়েস ফারজান ও বেটসম্যান সেলিম আক্তার এর হাতে ক্রেষ্ট ও পুরুস্কার তুলে দেন অতিথিরা।