আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বৃটেনের পূর্ব লন্ডনে পর্দা উঠলো সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগের

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের পূর্ব লন্ডনে পর্দা উঠলো যুক্তরাজ্যের এথনিক মাইনোরিটির সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট সংগঠন ক্রিকেট প্লেয়ারস্ অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে (সিপিএএম ইউকে) ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের। আটটি দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

সম্প্রতি পূর্ব লন্ডনের ফোর্ড স্পোর্টস গ্রাউন্ডে সিপিএএম ইউকের সভাপতি কাউন্সিলর সালেহ আহমেদের  সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ করিম রুমেলের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সিপিএএম ইউকের নির্বাহী সদস্য সালাউদ্দিন সবুজ এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট স্ট্রাইকাস্ এর সরকারি কোচ রাসেল আহমেদ, সিপিএএম ইউকের ফাউন্ডার কনভেনার মুরাদ আহমেদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, সাবেক সহ-সভাপতি নিজাম আহমেদ, বর্তমান সহ-সভাপতি আকলাসুল মুমিন, নোমান আহমদ দুয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, সাবেক সেক্রেটারি সৈয়দ করিম ছায়েম, কোষাধক্ষ রেজওয়ান রউফ।

উদ্বোধনী দিনে চারটি খেলায় প্রথম মাঠে বিবি ফাইটার ৫৬ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন ফাস্ট লাইনকে। দ্বিতীয় খেলায় ক্যামডেন্ট টাইগার্স ৪ উইকেটে ব্রিস্টল মোহামেডানকে পরাজিত করে। তৃতীয় খেলায় বোম্বাস্টিক বুলস ১৬২ রানে পরাজিত করে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবকে। চতুর্থ খেলায় লেক ভিউ ২৩ পরাজিত করে টটেনহাম স্পোর্টস ক্লাবকে।