আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে লোকনাথ সেবা সংঘ সংগীত দলের নজরুল জন্মজয়ন্তী পালন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) বিকাল ৫টায় মৌলভীবাজার পৌর শহরের ১নং ওয়ার্ডস্থ লোকনাথ মন্দিরে লোকনাথ সেবা সংঘ সংগীত দলের আয়োজনে অমলেন্দু দেবরায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামসুন্দর আখড়ার সভাপতি বিজন কান্তি পাল।

বিশেষ অতিথি ছিলেন গীতা পাঠক কীর্তনীয়া বিশ্বজিত দেব, দৈনিক ডেসটিনি পত্রিকা মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক, অজয় দেব।

সংগীতানুষ্ঠানে ডা: বাবুল চন্দ্র বিশ্বাস, ডা: অঞ্জন দেবনাথ, শিক্ষক সন্তোষ কুমার দেব, অশ্রুকণা দেবী, রেডিও পল্লীকন্ঠের প্রযোজক দুলাল রায়, চম্পক ভট্টাচার্য্য, শিপ্রা বিশ্বাস, ভবতোষ সেন প্রমুখ সংগীত পরিবেশন করেন। পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করা হয়।