আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও প্রশিক্ষনার্থীদেও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি ॥ দেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও প্রশিক্ষনার্থীদেও ফুটবল প্রতিযোগিতা ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল (২৭মে) মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলায় অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ সমাপণী ও ফুটবল প্রতিযোগীতা ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফুটবল প্রশিক্ষনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্রীড়া ক্লাব ও ভৈরবগঞ্জ ক্রীড়া একাডেমীর ৪০ জন বালক অংশ গ্রহন করছে। ফুটবল প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ‘এ’ ডিপ্লোমা (চলমান) ফুটবল কোচ জামান আহমেদ। ফুটবল প্রশিক্ষণের সমাপণী ও ফুচবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান। ফুটবল প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সাবেক ফুটবলার মোর্শেদ আহমদ,শ্রীমঙ্গল উপজেলা বিএনপি যুগ্ন আহব্বায়ক হাফিজুর রহমান তুহিন,কালাপুর ইউপি বিএনপি নেতা এবাদ আহমদ, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী,সৈয়দ সিপন আহমদ ও শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি সংযুক্ত ৫টি।