আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে হামলা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার হেলথ এইড ডায়গৃনিষ্টিক সেন্টার এর ২য় তলায় ক্যাশ কাউন্টারের সম্মুখে হামলার ঘটনায় আহত যুবকের অবস্থা আশংকাজনক। পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ মে রাতে শ্রীমঙ্গল রোডস্থ হেলথ এইড ডায়গনিষ্টিক সেন্টারে ওৎ পেতে থাকা তবারক মিয়া (৪৫), তানভির হোসেন (২০), তানিম হোসেনগংরা সিএনজি চালক সাইফুল ইসলাম-কে বসা অবস্থায় দা, লাঠি, ডেগারসহ মারাত্মক অস্ত্রসস্ত্র নিয়া প্রাণে হত্যার উদ্যেশে হামলা করে। হাল্লা চিৎকারে হেলথ এইড ডায়গনিষ্টিক সেন্টারে ডাক্তার দেখাইতে আসা বিভিন্ন জনগন ও হেলথ এইড কর্তৃপক্ষের সহায়তায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখিয়া উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো: শাহ আলম বাদী হয়ে, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের তবারক মিয়া (৪৫), তানভির হোসেন (২০), তানিম হোসেন (২৩), মোশারফ হোসেন (৪০), সুফিয়া বেগম (৩২), আকাশ মিয়া প্রকাশ চেরাগ মিয়া (৩০), রেজিয়া বেগম (৩৫), রেহান আলী প্রকাশ বল্টু (৪৫)সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন-কে  আসামী করে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে- ভূমি ও রাস্থা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ডায়গনিষ্টিক সেন্টারের ২য় তলায় বসা অবস্থায় সিএনজি চালক সাইফুলকে সেন্টার হইতে বাহির করার চেষ্টা করে। সে বাহির না হইলে তাদের সাথে ডেগার বাহির করে পুছ মারিলে ডান হাতের কব্জির উপরে পরিয়া মারাত্মাক কাটা জখম হয়। ইহাতে প্রায় ২০ টি সেলাই লাগে। প্রাণে হত্যার উদ্দেশ্যে ছেদ মারিলে উক্ত ছেদ ডান হাতের কনুইর উপরে পড়িয়া মারাত্মক হাড় কাটা জখম হয়। ইহাতে ৬ টি সেলাই লাগে। সহযোগীদেও হাতে থাকা দা দিয়া ছেদ মারিলে উক্ত ছেদ ডান হাতের বাহুতে পড়িয়া মারাত্মক হাড় কাটা জখম হয়, ইহাতে ৭টি সেলাই লাগে। ডান হাতের কব্জির গুরার রগ কাটিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। বুকের নিচে ঘা মারিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। হেলথ এইড কর্তৃপক্ষের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উক্ত ঘটনার নিন্দা, প্রতিবাদ  ও এ রখম একটি প্রতিষ্ঠানে প্রকাশ্য হামলার বিষয়ে সমালোচনার ঝড় উঠে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত কাউকে আটক করতে পারে নি পুলিশ।