আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

পবিত্র ঈদুল আদ্বহা ২০২৫ইং উপলক্ষে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়েছে।

রবিবার (১ জুন) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

মৌলভীবাজার পৌরসভার স্টোর কিপার রুমেল আহমদ এর পরিচালনায় ও হাফিজ হাসান আহমদের পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইমাম সমিতি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কুরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ২৩৬জন ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করেন অতিথিবৃন্দ।