আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে সুধী-সমাবেশ অনুষ্ঠিত 

(নওগাঁ) প্রতিনিধি : আজ (২রা জুন সোমবার ) নওগাঁ জেলা পুলিশ কর্তৃক পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে-তে এক সুধী- সমাবেশ অনুষ্ঠিত  হয়। উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি। এ সময় অতিথি সুধী সমাবেশে উপস্থিত নওগা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শুধীজনের  সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সম্মানিত নাগরিকদের  বক্তব্য ধৈর্যসহকারে শ্রবণ করেন এবং তাদের বিভিন্ন অভিযোগের সুরাহার ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশকে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত নওগাঁ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম । এ সময় জেলা পুলিশের বিভিন্ন  পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।###