মৌলভীবাজার প্রতিনিধি ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে (অনূর্ধ্ব-১৪) বালক-বালিকাদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (২রা জুন) মৌলভীবাজার ক্রীড়া সংস্থার হল রুমে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাজহারুল মজিদ এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,.জেলা অ্যাথলেটিক্স প্রশিক্ষক ফজলুল হক মনা। সাফল্যজনকভাবে উক্ত বালক-বালিকাদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) ২০২৫’ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী, জেলা ক্রীড়া সংস্থার সৈয়দ সিপন আহমদ ও জেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ছবি ৪টি।
নজরুল ইসলাম মুহিব
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ২রা জুন/২
মৌলভীবাজাওে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ • ৯ বার পঠিত






