আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে যৌথ অভিযানে বনফুলসহ ৯টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

মুফিদুল ইসলাম মুফিদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও ট্রাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে আজ (২ জুন) জেলা সদর এলাকার চাঁদনীঘাট, পশ্চিম বাজার ও কুসুমবাগ এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী এবং ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন।

ভোক্তাস্বার্থ বিরোধী কার্যকলাপের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৫৭,০০০ (সাতান্ন হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, খাদ্যদ্রব্যে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত মাছি পাওয়াসহ বিভিন্ন অভিযোগে এই জরিমানা করা হয়।

এসময় সদর মডেল থানার একটি পুলিশের টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়া জেলা প্রশাসনের অফিস সহকারী দিপঙ্কর রায় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী এবং ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট বা পণ্যের মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।