আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কুলাউড়ায় বেগম রোকেয়া ট্রাস্টের ৩০তম ঘর পেলেন বিধবা ছালেহা

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কুলাউড়ায় বেগম রোকেয়া ট্রাস্টের সহযোগিতায় হাজী রফিক ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ৩০তম ঘর সুবিধাভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের জয়পাশা গ্রামের বিধবা ছালেহা বেগমের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বেগম রোকেয়া ট্রাস্টের চেয়ারম্যান মতিউর রহমান মতই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং কুলাউড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি ছিলেন।

বক্তারা বলেন, অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে হাজী রফিক ফাউন্ডেশন ও বেগম রোকেয়া ট্রাস্ট যে ভূমিকা রাখছে, তা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

উদ্বোধন শেষে অতিথিরা নতুন ঘরপ্রাপ্ত সুবিধাভোগী পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখী ও সুন্দর জীবনের কামনা করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা মাথা গোঁজার ঠাঁই পেতে পারে।