আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসারে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

সালেহ আহমদ (স’লিপক):

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক সড়কে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। এতে আগুনের লেলিহান শিখা ও বিস্ফোরিত সিলিন্ডারের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক বিরাজ করে।

বুধবার (৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। তিনি জানান, প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠতেছিল। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনা ঘটে বলেও জানান তিনি।