আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত, একজন সিলেটে আশঙ্কাজন

মুফিদুল ইসলাম মুফিদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার  : 

মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা এলাকার বনগাঁও সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে শ্যামেরকোনা গ্রামের বনগাঁও এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২৬) ও কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (২৭)। আহত হয়েছেন একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে মাহবুব মিয়া।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক জুবেদ ও কামরুলকে মৃত ঘোষণা করেন। মাহবুবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পার্থ রঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।