আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভিকারুননিসার ছাত্রীকে সাঁতার শেখাতে গিয়ে বাবার সঙ্গে পুকুরে ডুবে মৃত্যু: জুড়ীতে হৃদয়বিদারক ট্র্যাজেডি

ভিকারুননিসার ছাত্রীকে সাঁতার শেখাতে গিয়ে বাবার সঙ্গে পুকুরে ডুবে মৃত্যু: জুড়ীতে হৃদয়বিদারক ট্র্যাজেডি 

মুফিদুল ইসলাম মুফিদ জেলা প্রতিনিধি মৌলভীবাজার.  মৌলভীবাজারের জুড়ী উপজেলার হামিদপুর গ্রামে ঈদের ছুটিতে বাড়ি আসা এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রী ও তার বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছেন বাবা ও মেয়ে দুজনেই। সোমবার (৯ জুন) বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হামিদপুর গ্রামের বাসিন্দা ও ইটভাটা ব্যবসায়ী বাবুল আহমদ (৬০) এবং তাঁর মেয়ে হালিমা মোহাম্মদ (১৭)। হালিমা ঢাকার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন এবং আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে হালিমা মা ও ভাইবোনদের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে বাবার সঙ্গে বাড়ির পুকুরে সাঁতার শেখার সময় দুর্ঘটনাটি ঘটে। প্লাস্টিকের টিউব ব্যবহার করে মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবুল আহমদ। হঠাৎ হালিমার হাত টিউব থেকে ফসকে গেলে সে ডুবে যেতে থাকে। মেয়েকে রক্ষা করতে গিয়ে বাবুলও পানির গভীর অংশে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। আশপাশের লোকজন ছুটে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করেন। তবে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাবুল আহমদ ও তাঁর মেয়ের মরদেহ বাড়ির আলাদা কক্ষে রাখা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরা সান্ত্বনার চেষ্টা করলেও সেই শোক উপশম হয়নি।