আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য খেজুর গাছে ভোট দিন: গোলাম আম্বিয়া কয়েছ 

_____ গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অনুষ্ঠিত 

★ 

ছাত্র জমিয়ত বাংলাদেশ ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের (গোয়াইনঘাট) ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি আব্বাস বিন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, এই মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য দলমত নির্বিশেষে সবাই খেজুর গাছে ভোট দিন। সিলেট-৪ আসনে তথা জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ তাদের অধিকার এখন পর্যন্ত স্বাধীনতার পঞ্চাশোর্ধ সময়ে এসেও ফিরে পায়নি, সঠিক নেতৃত্ব দেওয়ার বাছাইয়ের এখনই মোক্ষম সময় এসেছে, এই জনপদের সন্তান এডভোকেট মুহাম্মদ আলীকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই। 

আবু তালহা তোফায়েল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরাইঘাট মাদ্রাসার শায়খুল হাদীস আব্দুল্লাহ কাসেম, পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক রফিক আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি আবুল হাসানাত, ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মুফিজ, সাধারণ সম্পাদক সালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার কাসেমী ও হবিবুর রহমান হবি, ছাত্র জমিয়ত বাংলাদেশেরর সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ইকরামুল হক জাবের ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, বদরুল ইসলাম, হাফিজ শরিফ ও সাজিদুর রহমান প্রমুখ। 

কাউন্সিলে রুহুল আমীনকে সভাপতি ও মুহসিন আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।