আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে প্রতিবন্ধীর উপর হামলা : বিচারের দাবীতে মানববন্ধন


মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগরে করাইয়া গ্রামে বাক প্রতিবন্ধী মো: মছকন মিয়া (৩৮)-এর উপর পূর্ব পরিল্পিত ভাবে হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করাইয়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে গত ১৫ জুন। ডাক্তার আলতাব হোসেন‘র সভাপতিত্বে ও  আল-আমিন এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মাষ্টার হাতিম উল্লা, মো: এলাইছ মিয়া, মো: মশাহিদ আলী, মো: শাহনুর মিয়া, মো: মুকিত মিয়া, মো: আলকাছ মিয়া, মো: মাহমুদ আলী, মো: নানু মিয়া, মো: মতলিব মিয়া, মো: মাছুম আহমদ প্রমুখ। উল্লেখ্য- রাজনগর ৭নং কামারচাক ইউনিয়ন এর তেঘরী (করাইয়া) গ্রামে মো: আশরাফ আলী এর সাথে সুজাত মিয়া ও তাসলিমা বেগমগংদের পূর্ব বিরোধ, ও অসামাজিক কাজ দেখে ফেলার ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ জুন রাত অনুমান ১১.৪০ ঘটিকার সময়ে বাক প্রতিবন্ধী মো: মছকন মিয়া এর উপর হামলা করা হয়। হাল্লা চিৎকার শুনে এলাকার লোক তাকে উদ্ধার করে ১ম রাজনগর হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।  এ ঘটনায় মো: আশরাফ আলী বাদী হয়ে, সুজাত মিয়া (৪৮), আব্দুল মোনাইম রুকন (৪৫), মোস্তাকিন মিয়া (১৮), তাসলিমা বেগম (৩৫), ইউসুফ মিয়া (৫০), লুৎফুর মিয়া (৪২)- আসামী করে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন বলেন- আমি নতুন আসছি। এ বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।