আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতা আত্মসাৎ: অভিযুক্ত দুইজন থানায় আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদেয় ভাতা থেকে অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীমঙ্গলে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলা প্রশাসনের সহযোগীতায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা উপজেলার মির্জাপুরের নিকুঞ্জ দাশের পুত্র সৌরভ কান্তি দাশ ও একই এলাকার শংকর লোহার এর পুত্র গোপাল লোহার।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইসলাম উদ্দিন জানান, ‘‘শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন যাচাবাচাই করে ১০ হাজার ৬শ “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রতি শ্রমিককে ৬ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়।

রবিবার মির্জাপুর ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা সৌরভ কান্তি দাশ ২৪ জন উপকারভোগীর ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করে গোপাল লোহার এর সহযোগিতায় প্রতিজনকে মাত্র ৪ হাজার টাকা করে প্রদান করেন। বাকি ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসন জানতে পেরে তাদের ডেকে আনেন এবং অভিযোগের সত্যতা পান।’’

তিনি আরো জানান, ‘‘২৪ জনের মধ্যে ১৭ জন উপকারভোগীকে মোট ৩৪ হাজার টাকা ফেরত প্রদান করা হয়েছে। বাকি ৭ জনের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হলে, অভিযুক্ত সৌরভ কান্তি দাশ ও গোপাল লোহারকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তপন জানান, “অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়ছে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনাটি স্থানীয়ভাবে ক্ষোভের জন্ম দিয়েছে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ক্ষতি গ্রস্তদের পূর্ণ ভাতা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।