আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বগুড়া আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে আয়োজনটি করা হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির ইউপিসি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও এইউপিসি  শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, ইউনিয়ন যুব কমিটির সভাপতি জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পি ও সঙ্গীত শিল্পী সাগর আলী প্রমুখ। 

আলোচনা শেষ বিভিন্ন ধরনের খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সেরা স্বেচ্ছাব্রতী শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শককে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। এরপর ওই মঞ্চেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে গান, নাচ, নাটক, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করা হয়।