আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই এর বধির কল্যাণ সংস্থা পরিদর্শন

সালেহ আহমদ (স’লিপক):

বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজার কার্যালয় পরিদর্শন করেছেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর সভাপতি ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই ডিবিএ জেপি।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ২টায় মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজার কার্যালয় পরিদর্শনকালে জেলা বধির কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সহ-সভাপতি মোঃ ফুরকান আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ সাইদুর রাহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বধির লোকজন ইশারায় তাদের মনের অভিমত তুলে ধরে জানান, মৌলভীবাজার জেলায় প্রায় ২ হাজার এর অধিক বধির লোকজন বসবাস করেন। দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। তাদের সকল ক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণ, সম-অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে হবে তারা দাবি করেন।

তারা শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, সহায়ক উপকরণ, পুনর্বাসন, কর্মসংস্থান, মুক্ত চলাচল ও যাতায়াতের সুযোগ-সুবিধা, সামাজিক নিরাপত্তা, জেলায় বধির লোকজনদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করণসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

তাছাড়াও সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারীভাবে বধির ব্যক্তিদের উন্নয়ন ও সহযোগীতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কার্যকরী ভূমিকা রাখার জন্য আহবান জানান। তারা।