আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া সান্তাহারে ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল প্রসূতির

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল টফি বেগম (৩৫) নামের এক প্রসূতির। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। টফি বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পোঁওতা টীকুরি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। ঘটনার পর থেকে ওই ক্লিনিকে তালা দিয়ে দায়িত্বরতরা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে টফি বেগমকে সান্তাহার ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বাচ্চা প্রসবের জন্যে ভর্তি করা হয়। এরপর কয়েকঘন্টা তাকে চিকিৎসা দিচ্ছিলেন দায়িত্বরতরা। হঠাৎ রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে নওগাঁ প্রাইভেট হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত পরিবারের লোকজনের দাবী ক্লিনিকের দায়িত্বরতদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এখানে রোগীর বাচ্চা প্রসব হবেনা আরও আগে বললে রোগীকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে ছিলো না তখন বলার কারনে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় পর স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে হট্টগোল শুরু করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।