আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে নব নির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সম্পাদক কালাম আজাদ

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ সভাপতি পদে রাহাত আহম্মেদ রিটু( ৯০), মীর সাজ্জাদ আলী সন্তোষ (৬৩), মীর্জা সেলিম রেজা (৬০)। সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (৮৩) ও সাইফুল ইসলাম (৭৯)। কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন (৮৪), দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু (৮৯) নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক পদে শেখ সাহেদ (৮৬), ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম (৭৮) এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (৮৫) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু (৮৮), এ্যাডভোকেট আব্দুল মান্নান (৮৪) , আব্দুর রহিম বগরা (৮২), শামীম আহমেদ (৭৯), জহুরুল ইসলাম (৭৪), শাহ আলম শেখ মুক্তার (৬৯), সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও, গোলজার হোসেন মিটু (৬৮) ভোট করে পেয়েছেন। হারুন উর রশীদ তালুকদার (৬২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন নব নির্বাচিত কমিটি বগুড়া প্রেসক্লাবকে আরও এগিয়ে নিবে।