আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪৪তম নিয়মিত মাসিক খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে শতাধিক অসচ্ছল সুবিধাভোগীদের মাঝে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৪৪তম নিয়মিত মাসিক অনুদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক সুবিধাভোগীদের মাঝে সাবেক পৌর কাউন্সিলর এর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ এর পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কবি সালেহ আহমদ (স’লিপক) এর পরিচালনায় এসময় সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ আহমদ, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।