আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে চা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার



শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হৃদয় মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলক কান্তি গুন জানান, নিহত যুবকের নাম হৃদয় মিয়া (ইয়াছিন)। তাঁর পিতার নাম লিটন মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম। হৃদয়ের পরিবার শ্রীমঙ্গল শহরতলির শাহীবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। তাঁদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছ