আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা

বগুড়া দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা

 (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা লক্ষীমন্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা ঘটনা ঘটেছে।নিহতরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব আলী ও তার পুত্রবধূ রিভা আক্তার। আফতাব আলী গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান আলী সৌদি আরব প্রবাসী ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে রিভার ৭ বছর বয়সি মেয়ে মালিহা নিথর দেহ দেখে কান্নাকাটি শুরু করলে পাড়া- প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। স্থানীয়রা ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে  দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে। জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএমসহ পুলিশের উদ্ধতম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন,হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।