আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা !

প্রিয় মহোদয়,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা !

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৫ এর প্রস্তাব জমা দেওয়ার সময় ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র, প্রচারিত অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ (জলবায়ু পরিবত©ন, জ্বালানি খাত, নবায়নযোগ্য জ্বালানি), ভূমি ও নির্মাণ খাত এই পাঁচটি বিষয়ের যে-কোনো একটির ওপর প্রস্তাব আহ্বান করছে টিআইবি। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। এ ছাড়া মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান বা সংগ্রহের যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খরচের টাকা প্রদান করা হবে। এ বছর নিন্মোক্ত দুইটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে-

•     প্রিন্ট মিডিয়া ফেলোশিপ: যে-কোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্রে ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক।

•     ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ: বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও- তে কর্মরত সাংবাদিক।

ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে https://ti-bangladesh.org/ijf প্রদত্ত লিংকে ক্লিক করুন। এ ব্যাপারে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমার সহকর্মী মাসুম বিল্লাহ (০১৭৫৫৫৪৮৪২১; masum@ti-bangladesh.org) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

ই-মেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।