আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে গ্রাউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সামাজিক সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ করা হয়। রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে “ইস্পাহানি চক্ষু হাসপাতাল” এর পরিচালনায় দিন ব্যাপি ফ্রি চক্ষু শিবির পরিচালিত করেছে। চা বাগানে বসবাসরত গরীব অসহায় হতদরিদ্র চক্ষু চিকিৎসায় বঞ্চিত ৩ শতাধিক পিছিয়ে পড়া মানুষ ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ ও পরামর্শ গ্রহণ করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) উপস্থিত বাংলাদেশ ব্যাংক এর গৃহায়ণ ডিপার্টমেন্ট কর্মকর্তা আকরাম আহমেদ  ও মাসুদ হাসান গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ডিভিশনের ব্যবস্থাপক প্রণয় রঞ্জন বিশ্বাস, শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সুমন্ত বিশ্বাস ও অতুল কুমার পাল, গ্রাউক শমশেরনগর ব্রাঞ্চ ম্যানাজার জ্যোর্তিময় পাল নিতু, মাধবপুর শাখা ব্যবস্থাপক অনিক বিশ্বাস ও অপূর্ব সরকার অপু, বিশিষ্ট সমাজসেবক কমলা কান্ত সিংহ, পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল, লিটন গঞ্জু এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা সন্তোষ লোহার, সভাপতি বিষ্ণু হাজরা রাজু প্রমুখ।
প্রমুখ। চক্ষু শিবির শেষে আগত গ্রাউক এর পক্ষ থেকে রোগীদের একটি করে গাছের চারা বিতরণ করা হয়।