আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের লিডারশীপ কনফারেন্স অনুষ্ঠিত

 

 কামরুল ইসলাম বাবু, কার্ডিফ, ইউকে:

শামসুল উলামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. নিজ হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’ শুধুমাত্র দেশে -বিদেশে ইসলামের খেদমত নয় মানবতার কল্যাণে ও ইসলামের সঠিক আকিদা 

 বিশ্বময় তুলে ধরা লক্ষ্যে  ১৯৭৯ সাল থেকে আজবধি 

নিষ্টা ও নিরলসভাবে, কাজ করে চলছে। 

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের  লিডারশীপ কনফারেন্স ও বার্ষিক সাধারণ সভা এবং 

মধ্যাহ্ন ভোজ গত রোববার ২০ শে জুলাই দূপুর ১২ ঘটিকায় ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে ওয়েলসের কার্ডিফ সোয়ানসী, নিউপোট সহ বিভিন্ন শহর থেকে আগত ডেলিগেট ও  সদস্যদের  উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের 

প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি 

 আনসার মিয়া ও  জয়েন্ট জেনারেল সেক্রেটারি , ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক 

মোহাম্মদ মকিস মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র কেন্দ্রীয়  প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম, 

বিশেষ অতিথি  হিসেবে আনজুমানে আল ইসলাহ ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি  মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি  মোহাম্মদ বদরুল ইসলাম, শাহজালাল মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান, জালালিয়া  মসজিদের খতীব মাওলানা মাওলানা আব্দুল মুক্তাদির, ও কেন্দ্রীয় সদস্য কাউন্সিলার দিলওয়ার আলী বক্তব্য রাখেন। 

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তৌয়াহিদুল হক,ও নাতে রাসুল পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দীন,

বার্ষিক সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী,  ও বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি আনসার মিয়া, 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা সহ  সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায়  উনাদের  সুপরামর্শ ও সুচিন্তিত মতামত ব্যাক্ত করেছেন। 

এর পর দ্বিতীয় পর্বে  সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত নিবাচনে  ডিলিগেটসদের  প্রস্তাব ও সমথর্ন এর ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। 

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের 

প্রেসিডেন্ট হচ্ছেন হাফিজ মাওলানা ফারুক আহমদ

ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, ভাইস প্রেসিডেন্ট

মাওলানা আব্দুল মুক্তাদির, জেনারেল সেক্রেটারি আনসার মিয়া,জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি মোহাম্মদ  আসকর আলী, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শামসুল হক রানু, এড্যুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা আসাদুল হক,ট্রেনিং এন্ড এম্পোয়মেন্ট সেক্রেটারি  শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান, ওয়েলফেয়ার সেক্রেটারি  মোহাম্মদ জহির আলী, মেম্বারশিপ সেক্রেটারি ক্বারী এম মোজাম্মেল আলী,  কমিটির সদস্যরা  হচ্ছেন কাউন্সিলার দিলওয়ার আলী, ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া ও  আলহাজ্ব তৈমছ আলী,

দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম, পরিশেষে মধ্যাহ্ন ভোজনে  মজাদাদার খাবার পরিবেশন সহ কনফারেন্স সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডিভিশনাল প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ সভার  সমাপ্তি ঘোষণা করেন।