আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান আর নেই


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ: (অব:) সাজ্জাদুর রহমান (৮২) বার্ধক্যজনিত কারনে গত ২১ জুলাই সোমবার রাত সোয়া ৮টায় সিলেট মাউন্ট এডারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ২ ঘটিকায় শমশেরনগর শিংরাউলী ইলেভেন স্টার মাঠে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। এরপর বেলা ২.৩০ ঘটিকায় জানাযার নামাজ শেষে শিংরাউলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাজ্জাদুর রহমানের মৃত্যুতে বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), কেন্দ্রিয় বিএনপি নেতা এড. আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক অলি আহমদ খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু, জেলা বিএনপি সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সনে যুদ্ধকালীন সময়ে ধলই সীমান্তে সিপাহী হামিদুর রহমানের সাথে রনাঙ্গনে লড়াকু সৈনিক ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান বিএনপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি এলাকায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমলগঞ্জবাসী একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারিয়েছে।