আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় আ.লীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার

( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাংচুর ও ককটেল হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কাদাই গ্রামের আহম্মাদ আলী ফকিরের ছেলে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহার আলী ফকির (৬০) ও বিলচাপড়ী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে এলাঙ্গী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবু সাইদ (৩০)। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৫ সালের ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সাহার আলী ও আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।