আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় জোড়া খুন: গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য  গ্রাম

শিমুল হাসান (নওগাঁ) প্রতিনিধি : রাজশাহীর বাগমারার রনশিবাড়ি বাজারে জোড়া খুনের ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে তিন মাস ধরে গ্রামটির অধিকাংশ পুরুষ বাড়িছাড়া। স্থানীয় সূত্রে জানা যায় গত ৪ এপ্রিল বিকেলে গোয়ালবাড়ির মাছ ব্যবসায়ী আবদুর রাজ্জাক (৩৫) ছুরিকাঘাতে খুন হন। একই গ্রামের আমিরুল ইসলামের (২৫) বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে পাশের বাগমারা উপজেলার রনশিবাড়ি বাজারে। এ ঘটনার পর লোকজন উত্তেজিত হয়ে পড়লে আমিরুল প্রাণ বাঁচাতে রনশিবাড়ি গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়েন। খবর পেয়ে বাগমারা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে ওই বাড়ি থেকে আমিরুলকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের বাধার মুখে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা আমিরুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে। এ ছাড়া আবদুর রাজ্জাক হত্যা মামলার একমাত্র আসামি আমিরুল নিহত হওয়ায় সেই মামলা খারিজ হয়ে যায়। জানাযায় পুলিশ ও র‍্যাব এখন পর্যন্ত গোয়ালবাড়ি গ্রামের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রামবাসীর অভিযোগ, ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন নিরীহ লোকদেরও আটক করা হচ্ছে। গ্রেপ্তারের আশঙ্কায় কিশোর, তরুণ ও পুরুষেরা গ্রাম ছেড়ে পালিয়ে থাকায় গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। উক্ত গ্রামে গিয়ে দেখা গেছে গ্রামের বাজারে গিয়ে দেখা গেছে, দোকানপাট বন্ধ, প্রায় জনশূন্য। ব্যবসায়ীরা জানান পুলিশ বারবার গ্রামে অভিযান চালানোয় আতঙ্ক আরও বেড়েছে। সাখাওয়াত হোসেন নামের একজন জানানআমার ছেলে আবদুল আওয়াল (১৮) এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। দুই মাস হলো র‍্যাবের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। জামিন না পাওয়ায় এবার এইচএসসি পরীক্ষায় সে অংশ নিতে পারল না। সে ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। ওই দিন বিকেলে আবদুর রাজ্জাককে হত্যার পর বিকেলে সে বাজারে দেখতে গিয়েছিল। লাশ দেখে তার খারাপ লাগায় কিছুক্ষণ পরই সে বাড়িতে চলে আসে। রাজ্জাকের লাশ দেখার সময় একটা ভিডিওতে আমার ছেলেকে দেখতে পাওয়া যায়। ওই ভিডিও দেখে আমার ছেলেকে গ্রেপ্তার করেছে। কিন্তু ওই দিন রাত আটটার দিকে আমিরুল গণপিটুনিতে মারা যান। তখন আমার ছেলে বাড়িতে ছিল। তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমার বড় ছেলেও গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

আবুল কালাম জানান তিন মাস ধরে তিনি পলাতক। তাঁর খেতের ধান ও ভুট্টা ঘরে তুলতে না পারায় নষ্ট হয়ে গেছে। স্কুলশিক্ষক আবদুস সালাম জানান  ঘটনার সময় আশপাশের অনেক গ্রামের মানুষ রনশিবাড়ি বাজারে ছিল। অথচ শুধু গোয়ালবাড়ি গ্রামের ওপরই বারবার পুলিশি অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান  ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না।