আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের পশ্চিমবাজারে চালের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত: সোহেল ট্রেডার্সসহ ৪টি প্রতিষ্ঠানে ৫৫ হাজার টাকা জরিমানা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :  মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসকের নির্দেশে ২৪ জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

চালের অতিরিক্ত মূল্য নির্ধারণ ও বিক্রির অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।

অভিযান পরিচালনা করেন জনাব মোঃ মোকশেদ উল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাকে সহায়তা করেন জেলা টাস্কফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: মেসার্স সোহেল ট্রেডার্স: ২৫,০০০ টাকা, মেসার্স হায়দার এন্টারপ্রাইজ: ১০,০০০ টাকা, মেসার্স নিউ মোস্তাকিম আলী: ১০,০০০ টাকা, মেসার্স এ আর খান ব্রাদার্স: ১০,০০০ টাকা। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ মোঃ মহসিন, সদর মডেল থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।

টাস্কফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন জানান,

“জেলা প্রশাসক মোঃ ইসরাঈল হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক সাফ জানিয়ে দিয়েছেন, কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াতে না পারে – সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও বলেন জেলা প্রশাসক জানিয়েছেন ,

দেশে কোনো খাদ্য সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাধারণ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে, এবং ভোক্তাদের অধিকার রক্ষায় সতর্ক ও সচেতন থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।