আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

টরন্টোতে বিশ্ব কবিমঞ্চ এর আড্ডা, কথা ও গান অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

কানাডার টরন্টোতে ছায়ানট এর শিক্ষার্থী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বাংলাদেশ বিমানের পাইলট (ক্যাপ্টেন) শোয়েব চৌধুরীকে ঘিরে বিশ্ব কবিমঞ্চ এর উদ্যোগে আড্ডা, কথা ও গান পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখা আয়োজিত আড্ডা, কথা ও গান পরিবেশন অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রকর ও লেখক সৈয়দ ইকবাল।

বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার সভাপতি সৈয়দা রোখসানা বেগম এবং সাধারণ সম্পাদক মাহমুদ কাউসার টিসা এর যৌথ পরিচালনায় এনআরবি টিভির কর্ণধার শহিদুল ইসলাম মিন্টু, শিল্পী এনামুল কবীর, নাহিদ কবীর কাকলী, শহীদ খন্দকার টুকু, শিখা রউফ, ফারজানা চৌধুরী বিন্দু, শারমীন শরীফ, নাট্যকার হাবীবুল্লাহ দুলাল, লেখক সাদী আহমেদ, জসিম মল্লিক, দেলওয়ার এলাহী, মেরী রাশেদীন সহ বিমান বাংলাদেশ এর এক্স এমপ্লয়ীরা এবং টরন্টোর বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের উপস্থিতিতে মনোজ্ঞ গান পরিবেশনা ও কথা-আড্ডায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।