আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়া।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশী কান্ত দাস, সহকারী শিক্ষক সুহেল মিয়া,

ম‍্যানেজিং কমিটির সদস‍্য সিদ্দিকুর রহমান মানিক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, এখলাছ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী ফাইজা তাবাস্সুম মনিকা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ইকরামুল ইসলাম।

এসময় বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মো. দিলোয়ার হোসেন, মো. আতাউর রহমান, নাসরিন খাতুন, নাজিমুল ইসলাম, জাহেদুল আলম, মো. সোরাব হোসেন, নজরুল ইসলাম প্রামাণিক, অফিস সহকারী হাবিব উল্লাহ, চ্যারিটি গ্রুপের সদস্য শাহাব উদ্দিন মিজান, রুবেল মিয়া, মাহবুব হাসান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।