আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে- মোহাম্মদ রেজাই রাফিন সরকার

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, ভিক্ষাবৃত্তি একটি ধর্মীয় ও সামাজিক ব্যাধি। তাই সমাজসেবা অধিদফতর সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নগরীর বাইরে বিভিন্ন অলি গলিতে পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে  ২টি ব্যাটারি চালিত রিক্সা,৬টি চায়ের দোকানের সরঞ্জামসহ ভ্যান গাড়ী এবং ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে শেখ ঘাটস্থ সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নির্বাচিত ভিক্ষুকদেও মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার একথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু নাসের, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রমজান আলী, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহেদ আরবী, শহর সমাজসেবা কার্যালয়ের আবু সুফিয়ান, শামীম বিল্লাহ, দীন ইসলাম প্রমুখ।