আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আঃ সালাম (৫০) ও কৃষকলীগের নেতা আতাউর রহমান (৪৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আঃ সালাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রাং এর ছেলে। তিনি নশরতপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আতাউর রহমান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। গতকাল রোববার রাতে তাদের কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার দুপুরে তাদের কে বগুড়া আদালতে পাঠিয়েছে। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে , ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের  কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আঃ সালাম ও  আতাউর রহমান নামের দুই আওয়মীলীগ ও কৃষক লীগের নেতাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।