আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাংবাদিক তুহিন হত্যা ও নির্যাতন প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি :  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখা। এ কর্মসূচি সফল করতে আজ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি এ.কে.এম ফজলে মাহমুদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রাকিব, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ প্রমুখ।আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সাংবাদিক তুহিন হত্যা ও সকল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগামী ৯ আগস্ট ২০২৫, শনিবার, সকাল ১১টায় নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সকল সাংবাদিক সহযোদ্ধাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।