আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ – নিহত ১

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ – নিহত ১

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সে নাটোর জেলার সিংড়া উপজেলার আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এ ঘটানায় গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীতে দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক চালক ও হেলপারসহ ৬জন গুরতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামের এক যুবকের মুত্যু ঘটে। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তার মরদেহটি মর্গে রয়েছে। আহতদরে নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে আমরা নাম পরিচয় জানার জন্য চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।